Comments
ড্রীমার্স সম্পর্কে শিক্ষার্থীদের অভিমত
Tanvir Ahammed Naeem
SSNIC 2023-24 | HSC 25
বিদায়ের দিন ছিলো বাতাসে ভেজা, চোখের কোণে জল, তবুও মুখে লেখা সজীব আশা। এইচএসসি ২৫ ব্যাচের নামের নিচে একটি অধ্যায়ের ইতি, আর স্বপ্নপাখির ডানা মেলা। রিজুয়ান ভাই- শুধু শিক্ষক নন, ছিলেন গল্পকার, পথপ্রদর্শক, হৃদয়ের দরজা খোলা এক আলো। জীবনের গল্পে যেভাবে আঁকতেন বাস্তবতার রেখা, আমরা শিখেছি নোটের বাইরেও জ্ঞান আছে অনেক বেশি গভীর দেখা। তাঁর কণ্ঠে ছিলো অভিজ্ঞতার ছায়া, তাঁর ভাষ্যে ছিলো সাহস খুঁজে পাওয়ার মায়া। জীববিজ্ঞানের প্রতি ভালোবাসা ছড়িয়েছেন যে স্পর্শে, তাঁর শেখানো পথ এখনো বয়ে চলে অনেকের হৃদয়ের হর্ষে। পাশেই ছিলেন বাকিরাও সাকিব ভাইয়ের নেতৃত্ব, নাজমুল ভাইয়ের পরামর্শ, মেহেদী ভাইয়ের জ্ঞান, রাহাত ভাইয়ের সহজ গ ↓ এক ভাষা, সব মিলিয়ে সেই দিন গুলো ছিলো বিদায়ের মধ্যে উজ্জ্বল পাওয়া। আজ আমরা যাচ্ছি, তবে ফেলে যাচ্ছি আলো, শিক্ষা, স্মৃতি আর অগণিত ভালোবাসার ঢল- এইচএসসি ২৫ ব্যাচ থাকবে ইতিহাসে খোদাই হয়ে, প্রতিটি হৃদয়ে অদৃশ্য অথচ অনুভবযোগ্য হয়ে।
Md Israfil Hasan
AMMC 2023-24 | HSC 25
সুপ্রিয় শিক্ষকবৃন্দ, আজ আমাদের HSC শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হচ্ছে। এই পথে আপনারা আমাদের পথপ্রদর্শক ছিলেন। আপনারা শুধু বইয়ের জ্ঞান দেননি, জীবনকে দেখার ও মোকাবিলা করার শিক্ষা দিয়েছেন। আপনারা আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান পাঠ দিয়েছেন এবং ভালো মানুষ হতে শিখিয়েছেন। শ্রেণিকক্ষে ও বাইরে আপনারা আমাদের জন্য নির্ভরতার প্রতীক ছিলেন। আজ আমরা আপনাদের বিদায় দিচ্ছি, যা আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। আপনারা যেখানে থাকবেন, আমাদের হৃদয়ে আপনারা অমলিন থাকবেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইতি, ইস্রাফিল
Md Safayet Hossen
SSGC 2023-24 | HSC 25
আসসালামু আলাইকুম, আমার শ্রদ্ধেয় পিতা মাতা সমতুল্য শিক্ষক মোঃ রিজুয়ান ইসলাম নাঈম, ভাই/ স্যার। আমি আপনার কাছে চির কৃতজ্ঞ হয়ে থাকব সারাটা জীবন আপনি শুধু আমার শিক্ষক না একজন আদর্শ পথ প্রদর্শক হিসেবে আমার গুরুত্বপূর্ণ জীবনের একটা অংশে আবির্ভাব হয়েছেন আমি মহান আল্লাহতালার কাছে সব সময় কৃতজ্ঞ যে আপনার মত শিক্ষক বা বড় ভাই আমাদের পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করেছেন। আমি সর্বোপরি মহান আল্লাহতালার কাছে আপনার সাফল্য কামনা করি। আল্লাহ তাআলা যেন আপনাকে একজন আদর্শ ডাক্তার এবং একজন ভালো মনের মানুষ হিসেবে কবুল করে আমীন। ইতি আপনার আদরের, সাফায়েত হোসেন